শিরোনাম

টিসিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি সাক্ষাৎকারে চাকরি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
টিসিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি সাক্ষাৎকারে চাকরি
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি)

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি)। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ চুক্তিভিত্তিক তিনটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

১. পদের নাম: ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট (মহিলা)

পদসংখ্যা: ১টি

বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এইচএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: ফটোগ্রাফার

পদসংখ্যা: ১টি

বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা: ফটোগ্রাফির ওপর ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স বা ট্রেড ট্রেনিং সম্পন্ন হতে হবে।

৩. পদের নাম: বার্তাবাহক (পুরুষ)

পদসংখ্যা: ১টি

বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

সাক্ষাৎকারের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬

সময়: সকাল ১০টা

স্থান: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), প্রধান কার্যালয়, টিসিবি ভবন (৩য় তলা), ১ কাওরান বাজার, ঢাকা।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন

টিসিবিতে চাকরি
টিসিবিতে চাকরি

/এবি/