ঢাকা কর অঞ্চল-৪ এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন গ্রেডে চাকরি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ঢাকা কর অঞ্চল-৪ এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন গ্রেডে চাকরি
সরকারি লোগো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-৪। প্রতিষ্ঠানটি ৬ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে মোট ৪৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। ১ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । আবেদন ৫ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ৪, ঢাকা

চাকরির ধরন: ফুলটাইম (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

১. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা

গ্রেড: ১৩

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা

গ্রেড: ১৪

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৪টি

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা

গ্রেড: ১৪

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১১টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

গ্রেড: ১৬

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

গ্রেড: ১৬

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১০টি

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা

গ্রেড: ২০

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://tax4.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/