চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সার্কিট হাউজে চার ক্যাটাগরির পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৯ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এবং অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সার্কিট হাউজ।

পদের সংখ্যা: ৪ ক্যাটাগরিতে মোট ১৪ জন

চাকরির ধরন: অস্থায়ী

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ৭টি

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

২. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫টি।

কর্মস্থল: জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সমূহ

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৩. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১টি।

কর্মস্থল: সার্কিট হাউজ, চাঁদপুর।

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

৪. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১টি।

কর্মস্থল: সার্কিট হাউজ, চাঁদপুর

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট https://chandpur.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেকতে এখানে ক্লিক করুন।

/এবি/