পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২৬: আবেদন শুরু ১৩ অক্টোবর, জানুন পুরো প্রক্রিয়া

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২৬: আবেদন শুরু ১৩ অক্টোবর, জানুন পুরো প্রক্রিয়া
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৩ অক্টোবর। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ দফায় মোট কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পোস।ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ২০ বছর।

যেভাবে করবেন অনলাইনে আবেদন

টিআরসি পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট https://police.teletalk.com.bd- এ প্রবেশ করতে হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি সংরক্ষণ করতে হবে। ওই ইউজার আইডি ব্যবহার করে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে না। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সময় থাকতেই আবেদন ও ফি জমা দেওয়ার কাজ শেষ করা ভালো।

শারীরিক যোগ্যতা:

উচ্চতা (পুরুষ)

সাধারণ ও অন্যান্য কোটায়: কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায়: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

উচ্চতা (নারী)

সাধারণ কোটায়: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

বিশেষ কোটায়: কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।

এ ছাড়া নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

আবেদনপত্রে কোনো ধরনের মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হলে প্রার্থিতা বাতিল হতে পারে। নিয়োগ পাওয়ার পরও জমা দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবেদনের আগে যে বিষয়গুলো মনে রাখবেন

বাংলাদেশ পুলিশের টিআরসি পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ফরম পূরণ, ইউজার আইডি সংরক্ষণ এবং আবেদন ফি পরিশোধ করতে হবে। পাশাপাশি বয়স, শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতার শর্ত পূরণ হচ্ছে কি না, তা নিশ্চিত হতে হবে।

নিয়োগসংক্রান্ত সর্বশেষ নির্দেশনা, শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য জানতে বাংলাদেশ পুলিশের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

পুলিশে নিয়োগ-১
পুলিশে নিয়োগ-১

পুলিশে নিয়োগ-২
পুলিশে নিয়োগ-২

পুলিশে নিয়োগ-৩
পুলিশে নিয়োগ-৩

পুলিশে নিয়োগ-৪
পুলিশে নিয়োগ-৪

পুলিশে নিয়োগ-৫
পুলিশে নিয়োগ-৫

পুলিশে নিয়োগ-৬
পুলিশে নিয়োগ-৬

/এবি/