বিক্ষোভ ঘিরে কনটেইনারের শহর ইসলামাবাদ, ২২ হাজার পুলিশ মোতায়েন

সিজেডএন ডেস্ক

বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যেন রাতারাতি কনটেইনারের শহরে রূপ নিয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) পিটিআইয়ের ডাকা ইসলামাবাদমুখী কর্মসূচিকে সামনে রেখে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
প্রধান সড়ক, প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দুই স্তরে কনটেইনার বসিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে নামানো হয়েছে প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই এসব কড়াকড়ির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে যোগাযোগের প্রধান পথগুলো বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেককে কনটেইনারের ফাঁকফোকর দিয়ে কোনোমতে মোটরসাইকেল নিয়ে পার হতে দেখা গেছে।
এ কঠোর ব্যবস্থার অংশ হিসেবে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নরিন নিয়াজিকেও আটক করা হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সংগঠিত করা এবং সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষণ অধ্যাদেশের আওতায় তাদের ৩০ দিনের জন্য আটক করা হয়।
শুধু তারা নন, পাঞ্জাবের বিভিন্ন জেলা ও ইসলামাবাদ থেকে পিটিআইয়ের অনেক আইনপ্রণেতা ও নেতাকর্মীকেও তুলে নেওয়া হয়েছে। পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেছেন যে তাদের প্রায় এক হাজার ৫০০ কর্মীকে আটক করা হয়েছে, যদিও এর স্বতন্ত্র কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
চলমান এ রাজনৈতিক সংকটে সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি এবং মৌলিক অধিকার সীমিত করায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাবু রাম পান্ত এ বিষয়ে বলেছেন, ইমরান খানের পরিবার ও পিটিআই কর্মীদের লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ তাদের স্বাধীনতা, মতপ্রকাশ, সংগঠন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের লঙ্ঘন।
অন্যদিকে, ইসলামাবাদে লকডাউন জারির কথা অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানান, কেউ ইসলামাবাদে এসে শহরের কার্যক্রম বন্ধ করে দিতে পারবে না।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে দুর্নীতির মামলাসহ নানা অভিযোগে কারাগারে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সি ইমরান খান। যদিও তিনি ও তার আইনজীবীরা বরাবরই এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি আসছেন। সাম্প্রতিক সময়ে ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের কর্মসূচিটিই হতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় রাজপথের শোডাউন। আর এর আগেই পুরো ইসলামাবাদকে কনটেইনার দিয়ে ঘিরে ফেলা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: ইয়াহু নিউজ

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা পাকিস্তানের, নিহত ৪