ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে ২ পাকিস্তানি নিহত

সিজেডএন ডেস্ক

পাঞ্জাব সীমান্তের কাছে দুই বেসামরিক পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার ওই তিন বাসিন্দা একটি সীমান্ত স্তম্ভের কয়েক পা এগোতেই বিএসএফ সদস্যরা কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের ওপর গুলি চালায়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, ওই তিনজনের কেউই সীমান্ত বেড়া পার হওয়ার চেষ্টা করেনি। তারা সবাই নিরস্ত্র ছিল।
তবে ভারতের মিডিয়ায় বলা হয়েছে, ওই তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। তখন তাদের গুলি করা হয়।
এ বিষয়ে দুই দেশের কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ বা মন্তব্য পাওয়া যায়নি।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তান ও ভারত তিনটি যুদ্ধ করেছে। যার মধ্যে দুটিই কাশ্মীরকে কেন্দ্র করে। এই বিতর্কিত হিমালয় অঞ্চলটি পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বিভক্ত। উভয় দেশই এর সম্পূর্ণ মালিকানা দাবি করে।
২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীরা এক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। এর জন্য কোনো প্রমাণ ছাড়াই নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। এই সহিংসতার জেরে কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এটাকে ভারত ও পাকিস্তানের কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সামরিক সংঘাত বলে অভিহিত করা হয়।
কাশ্মির সীমান্তে নিয়ে বিরোধ থাকায় ওই অঞ্চলে প্রায়ই এমন ঘটনা ঘটে। কিন্তু পাঞ্জাব সীমান্ত সে তুলনায় অনেকটাই শান্ত। এর মধ্যেই এমন ঘটনা ঘটলো।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এ হত্যাকাণ্ড নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক্ষেপ ঘোষণা করেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি, এপি, ডন

ভারতীয় বিমানবাহিনী ছাড়লেন পাকিস্তানে আটক সেই পাইলট 