শিরোনাম

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
আগুনে দগ্ঘ নবজাতকের মৃত্যুতে স্বজনের কান্না

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে আগুনে দগ্ঘ হয়ে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এর গাইনোকোলজি ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইসলামাবাদের প্রশাসন এক বিবৃতিতে বলেছে, মা ও শিশু হাসপাতালটির তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ও ৪টি অ্যাম্বুলেন্স উদ্ধার অভিযানে অংশ নেয়।

উদ্ধারকারী সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটের দিকে গাইনোকোলজি ওয়ার্ডের নার্সারির ভেতরে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।

হাসপাতালটির কর্মকর্তারা জানান, ঘটনার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল, তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হাসপাতালের একজন চিকিৎসক শিশুটিকে উদ্ধার করেছেন।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মুস্তাফা কামাল জানান, আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো হাসপাতাল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তিনি আরও জানান, এ পর্যন্ত ১৪টি শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, আগুনে ১৪টি শিশু সম্পূর্ণ দগ্ধ হয়ে গেছে। ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত সহকারী কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

ইসলামাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) নগরীটির অন্যতম প্রধান সরকারি হাসপাতাল। গত সপ্তাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এখানে কয়েকদিন রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।

সূত্র: জিও নিউজ, রয়টার্স

/এফসি/