পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৮

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৮
সিজেডএন ডেস্ক

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলে সোমবার (১৭ আগস্ট) ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৮ জন। নিহতদের ৫ জন মেঘালয়ের এবং ৩ জন আলিপুরদুয়ারের বাসিন্দা। ভোর সাড়ে চারটে নাগাদ তারাপীঠ থানার ঠিক পাশে অবস্থিত ‘বিদেশিনী’ নামের হোটেলটিতে হঠাৎই আগুন লাগে। সেই সময় অতিথিদের বেশিরভাগই গভীর ঘুমে থাকায় দ্রুত বেরোনোর সুযোগ পাননি অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ চারদিক ধোঁয়ায় ভরে গেলে হোটেলের ভেতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেকে ব্যালকনি ধরে ঝুলে পড়েন এবং পাশের গাছের ডাল বেয়ে নিচে নেমে আসার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পুরো হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হলেও, তদন্তে নিরাপত্তার মারাত্মক কিছু ত্রুটি সামনে এসেছে। বিপদের মুহূর্তে হোটেলের ছাদের দরজা এবং জরুরি বেরোনোর পথ তালাবন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। এমনকি সময়মতো কোনো ফায়ার অ্যালার্মও বাজেনি। এসব গাফিলতির কারণ অনুসন্ধানে হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হলেই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: আনন্দ বাজার

আবারও আন্দোলনে উত্তাল ভারত, বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা