কানাডায় স্কুলে এলোপাতাড়ি গুলি, বন্দুকধারীসহ নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সংঘটিত এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে হামলাকারীও রয়েছে। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গুলির শব্দে স্কুলের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।
বিবৃতিতে পুলিশি জানায়, নিহত আটজনের মধ্যে রয়েছেন বন্দুকধারী নিজে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন ওই হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলোপাতাড়ি গুলি চালানোর পর হামলাকারী আত্মহত্যা করেছে।
টাম্বলার রিজ নামক এই ছোট শহরে মাত্র ২ হাজার ৪০০ জন বাস করেন। হামলার পরই শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ শহরের সেকেন্ডারি ও এলিমেন্টারি স্কুল উভয়কেই তাৎক্ষণিকভাবে ‘লকডাউন’ ঘোষণা করেছে। নিরাপত্তার কারণে বাসিন্দাদের ঘরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
পিস রিভার সাউথ এলাকার আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে অতিরিক্ত পুলিশ এবং বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তা বজায় রাখার কারণে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
প্রসঙ্গত, সরকারি তথ্য অনুযায়ী টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বর্তমানে ঘটনার মোটিভ বা নেপথ্যের কারণ খতিয়ে দেখছে।
সূত্র: এপি