২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮ বিমান হামলা সৌদি আরবের

সিজেডএন ডেস্ক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে মাত্র ২৪ ঘণ্টায় অন্তত ৫৮টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পর্যন্ত চলা এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন হুথি বাহিনীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারী।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সৌদি শত্রুরা ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে।’
হুথিপন্থি টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, উত্তর ইয়েমেনের সা’দা, মোনাব্বিহ জেলা এবং আল জৌফ প্রদেশের মতো হুথিদের প্রধান শক্ত ঘাঁটিগুলোতেই মূলত এ বিমান হামলা চালানো হয়েছে।
১২ সেপ্টেম্বর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সারুরাহ সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এ পাল্টা আক্রমণ চালিয়েছে সৌদি বিমানবাহিনী। আগস্টের শেষ সপ্তাহ থেকে দুই পক্ষের মধ্যে চলমান এ সংঘাত এখন নতুন মোড় নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিকল্প হিসেবে ব্যবহৃত বাব এল মান্দেব প্রণালি গত ১১ সেপ্টেম্বর রাতে হুথিরা দখল করে নেওয়ার পর থেকেই সৌদি শিবিরে চাপ বেড়েছে। এ প্রণালি দিয়ে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় সৌদির জ্বালানি খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে।
৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে শুরু হওয়া ধারাবাহিক বিমান হামলায় রবিবার পর্যন্ত মোট ১৩০টিরও বেশি অভিযান চালিয়েছে সৌদি বাহিনী। এদিকে ইয়েমেনি সরকারি বাহিনীও রাজধানী সানা ও উত্তর ইয়েমেনকে হুথিমুক্ত করতে সম্মুখ সমরে নেমেছে।
সৌদি জোটের বিমান হামলাগুলো আপাতত ইয়েমেনি সরকারি বাহিনীকে মাঠে সহায়তা করার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। যদিও এখনো রাজধানী সানার মতো প্রধান কেন্দ্রগুলোতে সরাসরি বড় কোনো হামলা চালানো হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার মাত্র এক বছরের মাথায় ২০১৫ সালে রাজধানী সানা দখল করে নেয় হুথিরা। এরপর তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি দেশ ছেড়ে সৌদিতে আশ্রয় নেন। তাকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যেই ২০১৫ সাল থেকে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও স্থানীয় বাহিনী। বর্তমানে দেশের প্রায় অর্ধেক ভূখণ্ডই হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে, আর বাকি অংশের নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের হাতে।
সূত্র: প্রেস টিভি

হুথিদের সঙ্গে সংঘাতে ৫ শতাধিক ইয়েমেনি সেনা নিহত