‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’, রবার্তো কার্লোসকে কাবার ইমাম

সিজেডএন ডেস্ক

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার খবর ঘিরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে। সাবেক এ বিশ্বজয়ী ডিফেন্ডারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পবিত্র কাবার খতিব ও মসজিদুল হারামের ইমাম শায়খ ড. ইয়াসির আদ-দোসারি। বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের একটি ছবি প্রকাশ করে তাকে স্বাগত জানান প্রখ্যাত এ ইমাম।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় শায়খ ইয়াসির আদ-দোসারি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’ ব্রাজিলিয়ান তারকার জন্য দোয়া করে তিনি আরও যোগ করেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন, তার ইসলাম গ্রহণে বরকত দিন এবং তাকে দৃঢ় ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের খবরটি প্রথম সামনে আনেন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন। সম্প্রতি ব্রাজিল সফরকালে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বরাতে সামাজিক মাধ্যমে তিনি প্রথম এ দাবি তোলেন।
আলি শাহিন জানান, ব্রাজিলের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের মাধ্যমেই তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। শায়খ জিহাদ হাম্মাদের সঙ্গে কার্লোসের বহু বছরের সুসম্পর্ক ছিল। প্রায় ৪ সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের এক বৈঠক চলাকালে রবার্তো কার্লোস কালিমা শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন বলে জানান এ তুর্কি এমপি।
সংবাদটি আন্তর্জাতিক ফুটবল বিষয়ক পোর্টাল গোল ডটকমের প্রতিবেদনেও স্থান পেয়েছে। তবে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রবার্তো কার্লোস নিজে কিংবা তার কোনো অফিসিয়াল প্রতিনিধি দলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ফুটবলপ্রেমী ও মুসলিম বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছ থেকে শুভকামনার জোয়ারে ভাসছেন রিয়েল মাদ্রিদের সাবেক এ তারকা।

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?