শিরোনাম

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?
রবার্তো কার্লোস

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে কার্লোসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।

তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে এসে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী এই তারকা।

ঘটনাটি নতুন করে আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক্সে একটি বার্তা দেন তিনি।

ইসলাম ধর্ম গ্রহণের এই সংবাদের ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট ও মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

/টিই/