শিরোনাম

হুমকি সত্ত্বেও হরমুজে যান চলাচল অব্যাহত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হুমকি সত্ত্বেও হরমুজে যান চলাচল অব্যাহত
হরমুজ প্রণালিতে জাহাজ

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনাকে ঘিরে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়। এর জেরে দুই দেশে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তবে এর মধ্যেও প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।

জাহাজ ট্র্যাকিংয়ের বৈশ্বিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেরিনট্র্যাফিক জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও সপ্তাহজুড়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত ছিল।

এতে বলা হয়েছে, তিন দিনে ১০৮টি জাহাজের চলাচল রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে ২৬ জুন (শুক্রবার) সর্বোচ্চ জাহাজ চলাচল নথিভুক্ত করা হয়েছে। সেদিন ৪৮টি জাহাজ চলাচল করেছে। আর ২৭ জুন (শনিবার) ৩৮টি এবং ২৮ জুন (রবিবার) ২২টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।

এই সংখ্যাটি হামলার আগের তুলনায় কম। বৃহস্পতিবার প্রণালিটি দিয়ে ৫৪টি এবং বুধবার ৭০টি জাহাজ চলাচল করেছিল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবারের সংখ্যাটিই ছিল সর্বোচ্চ।

সংঘাতের আগে এই জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করত।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/