শিরোনাম

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

সিটিজেন ডেস্ক
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

সোমবার (১১ মে) এ তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এরফান শাকুরজাদেহ। তিনি স্যাটেলাইট-সংক্রান্ত কার্যক্রমে যুক্ত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করতেন এবং গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদের কাছে গোপন বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছিলেন।

তবে মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস সোসাইটি’র দাবি, ২৯ বছর বয়সি এই মহাকাশ প্রকৌশলীকে ২০২৫ সালে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে সংগঠনটি।

সূত্র: রয়টার্স

/জেএইচ/