শিরোনাম

মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের

সিটিজেন ডেস্ক
মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের
মার্কিন পঞ্চম নৌবহরের একটি রণতরী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের তেল ট্যাঙ্কার ও যোগাযোগ টাওয়ারে হামলা চালানোর পর তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলির একটি ধারাবাহিক ঘটনা প্রকাশ করেছে।

আইআরজিসির জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে মার্কিন বাহিনী একটি ইরানি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে সেটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর তারা নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন-ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে।

এরপরে মার্কিন বাহিনী কেশম দ্বীপের দক্ষিণে আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি, মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং হেলিকপ্টারের ওপর হামলা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/