শিরোনাম

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের
ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বরাতে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রের ডিপো এবং দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিযোগাযোগ ও রেল নেটওয়ার্কসহ ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

ইরানের অভিজাত এই বাহিনী জানিয়েছে, মার্কিন কর্মকাণ্ডের ফলে এই অঞ্চলে উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/