হরমুজে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

হরমুজে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
সিটিজেন ডেস্ক

ইরানের বন্দর আব্বাসে সামরিক স্থাপনা ও যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই হঠাৎ করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
শুক্রবার (২৯ মে) ইরানের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি বাহিনী দেশটির দক্ষিণ অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকারী চারটি জাহাজের ওপর সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরআইবি বলেছে, ‘জাহাজগুলিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেটা উপেক্ষা করায় তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়। এর ফলে তারা ফিরতে বাধ্য হয়েছে।’
সূত্র: রয়টার্স, আল জাজিরা

ইরানে জাতীয় ঐক্যের ডাক মোজতবা খামেনির