শিরোনাম

চুক্তিতে তেহরানের স্বার্থ বিবেচনা করতে হবে: রাশিয়া

সিটিজেন ডেস্ক
চুক্তিতে তেহরানের স্বার্থ বিবেচনা করতে হবে: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: তাসনিম নিউজ এজেন্সি

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনাকে পূর্ণ সমর্থন জানিয়েছে মস্কো। তবে সম্ভাব্য যেকোনো চুক্তিতে ইরান এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বার্থকে অবশ্যই বিবেচনায় রাখার তাগিদ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত সংবাদপত্র 'ইজভেস্তিয়া'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি রাশিয়ার এই অবস্থান স্পষ্ট করেন।

সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ওয়াশিংটন-তেহরানের সঙ্গে বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে থাকলেও, এর সমাধান কীভাবে করা হবে তা তাদের জানা নেই। চলমান সংকটের পেছনে প্রাথমিকভাবে মার্কিন নীতিকে দায়ী করেন। তবে বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যে যেকোনো উপায়ে চলমান আলোচনা প্রক্রিয়াকে মস্কো পুরোপুরি সমর্থন করে।

লাভরভ আরও জানান, এ সংকট নিরসনে সৌদি আরব ও মিশরও ইতিবাচক অবদান রাখার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সংলাপ অব্যাহত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি গুরুত্বারোপ করেন। তবে যেকোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক স্বার্থ রক্ষা করা বাধ্যতামূলক বলে তিনি মনে করিয়ে দেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/