শিরোনাম

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইউএসএস জর্জ ওয়াশিংটন

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সেখানে অবস্থান করা রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের জায়গায় ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করা হতে পারে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মার্কিন আইনপ্রণেতারা জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ৯ মাস ধরে মোতায়েন রয়েছে। দীর্ঘ সময় মোতায়েনের কারণে রণতরিটিতে খাদ্য ও ব্যক্তিগত সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। সেইসঙ্গে পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতার খবরে তারা উদ্বিগ্ন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়েছিল। পরে জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে সেটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। যুদ্ধের সময় অপারেশন এপিক ফিউরিতে বিমানবাহী রণতরি ও এর যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরিটি যুক্ত ছিল।

তবে দীর্ঘ সময় ধরে চলা সামরিক অভিযানের কারণে রণতরির সৈন্যরা চাপে রয়েছেন বলে জানিয়েছেন আইনপ্রণেতারা। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে একটি নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে আনার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/জেএইচ/