শিরোনাম

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার
গাজার ধ্বংসস্তূপ দেখছেন এক ব্যক্তি

গাজা সিটির জয়তুন এলাকায় বিমান হামলায় ধসে পড়া ভবনের ইটের স্তূপ সরিয়ে একই পরিবারের অন্তত ৫৫ সদস্যের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকেই স্থানীয় মালকা পরিবারের সদস্য।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, প্রায় দুই বছর আগে প্রাণ বাঁচাতে ভবনটিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন মালকা পরিবারের সদস্যরা। কিন্তু সেই আশ্রয়স্থলই একসময় তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যায়। নিখোঁজ ৬০ জনেরও বেশি মানুষের সন্ধানে টানা ৭২ ঘণ্টা ধরে নিবিড় উদ্ধার অভিযান চালান সিভিল ডিফেন্স কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে নিখোঁজদের বেশির ভাগের দেহাবশেষ ইট-পাথরের নিচ থেকে বের করে আনা সম্ভব হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ ও অবশিষ্টাংশ উদ্ধারের পর আগামী সপ্তাহের শুরুর দিকে মালকা পরিবারের সব সদস্যের একটি যৌথ জানাজার আয়োজন করার কথা রয়েছে।

সূত্র: সূত্র: আল জাজিরা

/এমএকে/