মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসে হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এর মধ্যেই একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান।
তাসনিম নিউজ এজেন্সি বৃহস্পতিবার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরের কাছে ইসলামিক প্রজাতন্ত্রের আকাশসীমা লঙ্ঘনকারী একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।
তবে ড্রোনটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল বা এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কিনা এসব বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান
এর একদিন আগে সেনাসদস্যরা অবৈধভাবে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকারী একটি মার্কিন ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘সূত্রটি বুশেহরের আশপাশে একটি অনুপ্রবেশকারী মার্কিন ড্রোন আটক করার বিষয়টি নিশ্চিত করেছে।’
সূত্রমতে, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
এর একদিন আগে তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানের নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে অবৈধভাবে যাতায়াতের চেষ্টাকারী একটি মার্কিন ট্যাঙ্কারকে ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী ফিরে যেতে বাধ্য করেছে।
একটি নির্ভরযোগ্য সামরিক সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, নিয়ম লঙ্ঘন করার চেষ্টার সময় ট্যাঙ্কারটি তার ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল।
তাসনিম জানায়, মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরের কাছে একটি খোলা জায়গায় হামলা চালিয়ে এর জবাব দেয়।
বিনা উস্কানিতে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য প্রণালিটি বন্ধ করে দিয়েছে।
সূত্র: প্রেস টিভি

হরমুজে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান