কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প সমর্থিত এসপ্রিয়েলা

সিজেডএন ডেস্ক

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায়ী, আইনজীবী ও ডানপন্থী রাজনীতিবিদ আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা। শুক্রবার (৭ আগস্ট) বোগোতার প্রথাগত প্রশাসনিক কেন্দ্র ছেড়ে অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সশস্ত্র সংঘাত ও সহিংসতার ভারী ধকল সয়ে আসা অঞ্চলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।
২১ জুন অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে ৪৯.৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন ৪৮ বছর বয়সী দে লা এসপ্রিয়েলা। নিরাপত্তার সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিতেই প্রথা ভেঙে তিনি রাজধানী থেকে দূরে কালিতে এসে তার সরকারের সূচনা বার্তা দিলেন।
নতুন প্রশাসনের যাত্রার শুরুতেই তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার নতুন সরকারকে সহায়তা করতে ওয়াশিংটন ১০০ কোটি ডলারের বড় নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। মার্কিন কংগ্রেসের সঙ্গে যৌথভাবে এ অর্থায়ন করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, এ অর্থ মূলত আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ এবং মাদক পাচার দমনে ব্যয় করা হবে। এর একটি অংশ কলম্বিয়ার অর্থনীতি, বাণিজ্য এবং খনিজ সম্পদের ইতিবাচক পরিবর্তনের রূপরেখায় ব্যবহার করা হবে।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত আঞ্চলিক জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এ কলম্বিয়ার যোগদানের ঘোষণা দেন। তিনি প্রথম দিনেই প্রয়োজনীয় নির্বাহী আদেশে স্বাক্ষরের পরিকল্পনা জানান। তার মতে, কোনো দেশ একা আন্তঃসীমান্ত অপরাধী সংগঠনগুলোকে পরাজিত করতে পারবে না। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ কৌশল ও তথ্য আদান-প্রদানের ওপর জোর দেন তিনি।
বিদায়ী সরকারের নীতি বদলে অবৈধ কোকা চাষ নির্মূল করাকে তার প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন নতুন এ রাষ্ট্রপ্রধান। তিনি প্রতিশ্রুতি দেন, আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সবার সঙ্গে সম্পর্ক উন্নত করবেন। পাশাপাশি বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তিগুলোকে শক্তিশালী করার পাশাপাশি নতুন নতুন চুক্তির পথ উন্মুক্ত করবেন।
সূত্র: আল জাজিরা

এবার কলম্বিয়ার সরকার পতনের হুমকি দিলেন ট্রাম্প