পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

সিজেডএন ডেস্ক

পেরুতে পর্যটকদের বহনকারী একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।
রবিবার (২ আগষ্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়েছে, শনিবার (১ আগস্ট) পেরুর জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনসের ওপর দিয়ে সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমানে ১১ জন যাত্রী এবং দুইজন পাইলট ছিলেন। নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে নাসকা প্রাদেশিক পৌর কর্তৃপক্ষ।
দক্ষিণ পেরুর নাজকা লাইনস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মরুভূমির বালুর ওপর আঁকা প্রাচীন প্রাণীর বিশাল আকৃতির নকশাগুলো দেখতে পর্যটকেরা প্রায়ই ছোট বিমানে আকাশপথে ভ্রমণ করেন।

পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি