শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পেরু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পেরু
সিজেডএন ডেস্ক

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির বিভিন্ন এলাকায় ৬ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে। আইজিপির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (সেনসিস) জানিয়েছে, এর উপকেন্দ্র ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরার প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।
ভূমিকম্পের মাত্রা বেশি হলেও পেরুর কর্তৃপক্ষ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ভূকম্পনবিদরা বলছেন, ভূমিকম্পটির উৎপত্তি ১০৮ কিলোমিটার গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই এর কম্পনশক্তির বড় একটি অংশ শোষিত হয়েছে। ফলে উপকেন্দ্রের আশপাশে কম্পনের মাত্রা মার্কেলি স্কেলে ৩ থেকে ৪ ছিল, যা হালকা থেকে মাঝারি ধরনের কম্পন হিসেবে বিবেচিত হয়।

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু