পিএসজির জয় উদযাপনের সময় প্যারিসে সহিংসতা, গ্রেপ্তার ৪১৬

সিটিজেন ডেস্ক

আর্সেনালকে হারিয়ে পিএসজি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেও ফ্রান্সে এ আনন্দ দ্রুতই রূপ নিয়েছে ব্যাপক সহিংসতায়। পুলিশ ও সমর্থকদের সংঘর্ষের জেরে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পেনাল্টি শুটআউটে পিএসজির জয়ের পরপরই প্যারিসের শঁজেলিজে এবং পার্ক দে প্রিন্সেসের সামনে হাজার হাজার সমর্থক উল্লাসে ফেটে পড়ে। কিন্তু উদযাপনের একপর্যায়ে সমর্থকরা রাস্তায় ইলেকট্রিক বাইক পোড়ানোসহ বিভিন্ন দোকানপাটে ভাঙচুর শুরু করলে তা দাঙ্গায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজিত জনতা আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ভিড় ছত্রভঙ্গ করে। এ সংঘাতে অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হন এবং যানবাহন, বাস স্টপ ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার (৩১ মে) ভোররাত পর্যন্ত ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই প্যারিসের বাসিন্দা। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কেবল ফ্রান্সেই ফুটবল জয় এমন দাঙ্গার জন্ম দেয়, যা সাধারণ মানুষকে আতঙ্কে নিজেদের ঘরে তালাবদ্ধ থাকতে বাধ্য করে।
ফুটবলকে কেন্দ্র করে ফ্রান্সে টানা দ্বিতীয় বছরের মতো এমন সহিংসতার ঘটনা ঘটল। গত বছরও পিএসজির জয়ের পর দাঙ্গায় ১৭ বছর বয়সী এক কিশোরসহ দুজনের প্রাণহানি ঘটেছিল। তবে এ অস্থিরতা ছাপিয়ে রবিবার বিকেলে আইফেল টাওয়ারের পাশে শঁজে দ্য মার্সে বিজয় কুচকাওয়াজ এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া সংবর্ধনায় অংশ নেবেন পিএসজির খেলোয়াড়রা।
সূত্র: বিবিসি

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা পিএসজি