শিরোনাম

হরমুজ ইস্যুতে ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা

সিটিজেন ডেস্ক
হরমুজ ইস্যুতে ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা
ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নতুন নীতিমালার অধীনে ইরানের বিরুদ্ধে এবারই প্রথম এ ধরনের কোনো পদক্ষেপ নিল ইইউ।

পোস্টে কাজা কালাস উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য অঞ্চলটি বর্তমানে শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির এক অন্তহীন চক্রে আটকে আছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোন মোতায়েন ও তৎপরতা বৈশ্বিক সামুদ্রিক চলাচলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইইউভুক্ত দেশের মন্ত্রীরা জানিয়েছেন, ইরানের এ উসকানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এরই জবাবে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে বাধা সৃষ্টির সঙ্গে জড়িত ইরানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নিষেধাজ্ঞার আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বিঘ্ন ঘটানোর সঙ্গে সরাসরি জড়িত বেশ কয়েকজন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহ রয়েছেন। পাশাপাশি ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির পাশাপাশি তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/