শিরোনাম

যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার (৬ সেপ্টেম্বর) কিয়েভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই দূতের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, শিগগিরই আবার ত্রিপক্ষীয় বৈঠক হবে। ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় বসবেন। শান্তি আলোচনা এগিয়ে নিতে তারা কাজ করবেন। আমি ন্যায়সংগত শান্তি চাই, যাতে রাশিয়া আবারও আগ্রাসন চালানোর সুযোগ না পায়।

ট্রাম্পের দূত উইটকফ বলেন, আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে। জেলেনস্কি আলোচনা নিয়ে বেশ আশাবাদী। এখানে ভালো একটি সমাধান হবে বলে আমরা আত্মবিশ্বাসী।

তিনি বলেন, শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোয় রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে।

এদিকে, ট্রাম্পের জামাতা কুশনার বলেন, এখন পর্যন্ত যেসব প্রস্তাব ফলপ্রসূ হয়নি, সেসব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আলোচনা করেছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির জন্য কী কী প্রয়োজন, তা নিয়েও ভাবা হয়েছে।

তিনি বলেন, আলোচনা খুব ভালো হয়েছে। তিনি (পুতিন) অনেক প্রশ্ন করেছেন। আমরাও অনেক প্রশ্ন করেছি।

মস্কোয় বৈঠকের পর আকাশপথে পোল্যান্ডে যান কুশনার ও উইটকফের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। এরপর তারা ট্রেনে করে সেখান থেকে কিয়েভে যান।

মার্কিন দূতদের এই সফর চলাকালে তিন দিনের জন্য পরস্পরের রাজধানীতে হামলা চালানো বন্ধ রাখতে সম্মত হয়েছেন পুতিন আর জেলেনস্কি।

সূত্র: বিবিসি

/এসবি/