ইরানে আবারও দূতাবাস খুলছে স্পেন

ইরানে আবারও দূতাবাস খুলছে স্পেন
সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে বন্ধ থাকা ইরানে নিজেদের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে স্পেন। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল অ্যালবারেস রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, তেহরানে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে পুনরায় দায়িত্ব গ্রহণ এবং দূতাবাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানে চলমান শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভূমিকা রাখার বিষয়েও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হলে নিরাপত্তাজনিত কারণে ইরানে নিজেদের দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করে দেয় স্পেন এবং রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে।
প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতির লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং সম্ভাব্য একটি সমঝোতা চুক্তির পথ তৈরি করা।
এ লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: গালফ নিউজ