পারমাণবিক সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পারমাণবিক সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি
যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তি করেছে বাংলাদেশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নতুন একটি চুক্তি সই করেছে। বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যেই সেই চুক্তি করা হয়েছে। চুক্তিটি মূলত কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেছেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।

বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুকে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। আর কূটনৈতিক সূত্রে জানা গেছে, চুক্তিটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শুরু হওয়া পারমাণবিক সহযোগিতা উদ্যোগের ধারাবাহিকতায় স্বাক্ষরিত হয়ে।

/আরএ/