বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

সিটিজেন জার্নাল ডেস্ক

বড় দরপতনের পর বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার রেশ এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দলের ধাক্কার পর বিনিয়োগকারীরা নতুন করে হিসাব-নিকাশ শুরু করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গ্রিনিচ মান সময় সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১১ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ২৩ সেন্ট হয়েছে।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পরপরই তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা গিয়েছিল। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ব্যবধানে পরাজিত হওয়ায় ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন বিনিয়োগকারীরা।
সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির এখনও কোনও সমাধান হয়নি। এ কারণেই বর্তমানে তেলের দামে সামান্য বাড়তে দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব ব্রেন্ট ক্রুডের দামের ওপর তুলনামূলক বেশি পড়ে। অন্যদিকে ডব্লিউটিআই মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের তেলের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।
বাজার বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা এবং মার্কিন রাজনৈতিক অঙ্গনের পরবর্তী পরিস্থিতির ওপরই মূলত নির্ভর করছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের আগামীদিনের গতিপ্রকৃতি।
সূত্র: আল জাজিরা

ট্রাম্পের দলের পরাজয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের ১০ শতাংশ দরপতন