ইরান যুদ্ধ বন্ধে তহবিল আটকে দেওয়ার হুঁশিয়ারি মার্কিন সিনেটরের

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে রিপাবলিকানদের সমর্থন মিলবে বলে আশা প্রকাশ করেছেন সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ সংঘাতের দ্রুত অবসান ঘটাতে প্রয়োজনে ডেমোক্র্যাটরা প্রতিরক্ষা বিভাগের তহবিল বন্ধ করে দিতেও পিছপা হবে না।
বুধবার (৪ নভেম্বর) ওয়াশিংটনে ডেমোক্র্যাটিক সিনেটোরিয়াল ক্যাম্পেইন কমিটির (ডিএসসিসি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের এ সিনেটর বলেন, আমরা এ যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছি। আমাদের কিছু রিপাবলিকান ইতোমধ্যেই এ যুদ্ধ শেষ করার ব্যাপারে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।
কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সংঘাত থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্দেশ দিতে ডেমোক্র্যাটদের আনা একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের পক্ষে ইতোমধ্যেই ৪ জন রিপাবলিকান সিনেটর ভোট দিয়েছেন।
এদিকে লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি প্রথমে কীভাবে ভোট দেবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন। তবে সেপ্টেম্বরের শেষের দিকে সিনেট ফ্লোরের বাইরে ম্যান্সফিল্ড রুমে রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এর আগে জুনে ইরানের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাবের সমর্থনে তিনি ভোট দিলেও, পরবর্তী সময়ে ট্রাম্পের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর নিজের অবস্থান পরিবর্তন করেন।
তবে সিনেট যদি আইনের মতো কোনো যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাসও করে, তবুও ট্রাম্প তাতে ভেটো দিতে পারেন। আর সেই ভেটো অগ্রাহ্য করার মতো সংখ্যা বা ক্ষমতা ডেমোক্র্যাটদের হাতে নেই। এ কারণেই মূলত পেন্টাগনের অর্থায়ন আটকে দেওয়ার কৌশল বেছে নিয়েছেন তারা, যা ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
জুন মাসে হোয়াইট হাউস পেন্টাগনের জন্য প্রায় ৭০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চেয়েছিল। কিন্তু ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার কারণে সে অনুরোধটি আটকে রয়েছে। পাশাপাশি বার্ষিক প্রতিরক্ষা বরাদ্দ বিলটির অবস্থাও একই। ডেমোক্র্যাটরা জানিয়েছেন, দেশ যতদিন ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকবে, ততদিন বার্ষিক প্রতিরক্ষা অনুমোদন ও বরাদ্দ বিল আটকে রাখা হবে।
সূত্র: দ্য হিল

সৌদির সঙ্গে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের