শিরোনাম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়ালো ২০০

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়ালো ২০০
লেবাননে ইসরায়েলি হামলার পর উদ্ধার অভিযান। ছবি: এপি

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার বৈরুত ও লেবাননের অন্যান্য এলাকায় চালানো এ হামলায় নিহতের সংখ্যা ২০০ জন ছাড়িয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন বলেন, ‘বুধবার (৮ এপ্রিল) লেবাননের ওপর চালানো আগ্রাসনে ২০৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১,০০০ জনেরও বেশি।’

এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, বুধবারের হামলায় ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২ মার্চ শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল লেবাননে সবচেয়ে প্রাণঘাতী দিন। এদিন দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং ঘনবসতিপূর্ণ বৈরুতের কেন্দ্রীয় এলাকাজুড়ে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। এর অনেকগুলোই পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/