শিরোনাম

শ্রীলংকায় ডেঙ্গুতে ৫৬ মৃত্যু, মশা মারতে সামরিক ড্রোন মোতায়েন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শ্রীলংকায় ডেঙ্গুতে ৫৬ মৃত্যু, মশা মারতে সামরিক ড্রোন মোতায়েন
মশা নিধনে কলম্বোর একটি বাজারে ফগার মেশিন ব্যবহার করছেন সিটি কর্পোরেশনের এক কর্মী

শ্রীলংকায় ডেঙ্গু পরিস্থিতি প্রায় এক দশকের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবে এরইমধ্যে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা মারতে সামরিক ড্রোন মোতায়েন করেছে দেশটির সরকার।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৭ হাজারের বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই ১৮ হাজারের বেশি নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শ্রীলংকার ন্যাশনাল ডেঙ্গু কন্ট্রোল ইউনিট ১৬২টি বিভাগকে সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

পুরো শ্রীলংকা জুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়লেও রাজধানী কলম্বোতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়াকের নির্দেশে সশস্ত্র বাহিনীর অধীনে একটি বিশেষ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

২০১৭ সালে এই সংক্রামক রোগে শ্রীলঙ্কায় ১ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়। মারা যায় অন্তত ৪৫০ জন। এমন পরিস্থিতি যেন আর না হয় সেজন্য সশস্ত্র বাহিনীর সহায়তা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভবনের ছাদে জমে থাকা পানি চিহ্নিত করতে বিমানবাহিনীর ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে পুলিশ সদস্যরা বাড়িঘর, নির্মাণাধীন ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন চালাচ্ছেন।

এরইমধ্যে মশার ১১ হাজারের বেশি প্রজননক্ষেত্র ধ্বংস করা হয়েছে। ৪ হাজারের বেশি প্রাঙ্গণের মালিক বা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

/এফসি/