‘চীন ও যুক্তরাষ্ট্রের উচিত বাস্তবমুখী অর্জনের পথে থাকা’

সিটিজেন ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। পাশাপাশি সংলাপ ও যোগাযোগ জোরদার করা, সব পর্যায়ের বিনিময় ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করতে চায় বেইজিং। বৃহস্পতিবার (৭ মে) চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মার্কিন সিনেটরদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।
প্রায় এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং পৌঁছাবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হবে।
বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার রূপরেখা নির্ধারণে মার্কিন প্রতিনিধিদের একটি অগ্রবর্তী দল এখন বেইজিংয়ে অবস্থান করছে। এর অংশ হিসেবেই তারা চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স।
লি বলেন, গত ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তা নতুন কৌশলগত দিক-নির্দেশনা নির্ধারণ করেছে। দুই দেশের জনগণের কল্যাণ অব্যাহতভাবে বাড়াতে এবং বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি সঞ্চারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।
তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রও একই লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কাজ করবে এবং সংঘাত ও জয়-পরাজয় প্রতিযোগিতার পরিবর্তে সংলাপ ও পারস্পরিক লাভজনক সহযোগিতার পথ অনুসরণ করবে। একইসঙ্গে দুদেশের স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে।
প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, তাইওয়ান প্রশ্ন চীনের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত এবং এ বিষয়ে একটি ‘রেড লাইন’ রয়েছে যা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে কখনোই অতিক্রম করা উচিত নয়। তিনি বলেন, আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সামগ্রিক স্বার্থ বিবেচনা করে চীন-সংক্রান্ত বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করবে।
সূত্র: সিআরআই

চীনে শি-ট্রাম্প বৈঠক, গুরুত্ব পাবে ৫টি বিষয়