যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইসাইয়াস, সতর্কতা জারি

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে গালফ উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। ঘণ্টায় ১৬৮ কিলোমিটার বা ১০৫ মাইল বেগে এগিয়ে আসা ঝড়টি চলতি বছরের আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন হিসেবে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বড় ধরনের জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।
দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকেই স্থলভাগে আঘাত হানতে পারে ইসাইয়াস। ঝড়ের তাণ্ডবে গালফ উপকূলজুড়ে ৭৫ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমনকি কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ ২৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাসও রয়েছে। ফলে উপকূলের নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি দিন দিন বাড়ছে।
এবারের আটলান্টিক হারিকেন মৌসুমে শুরু থেকেই বেশ শান্ত আবহাওয়া বিরাজ করছিল। শক্তিশালী ‘এল নিনোর’ প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিএনএন ও ন্যাশনাল হারিকেন সেন্টারের সবশেষ তথ্য বলছে, শুক্রবার দিনের কোনো এক সময়ে সাময়িকভাবে ক্যাটাগরি ৩-এর শক্তিতে পৌঁছে যেতে পারে এ হারিকেনটি। যদিও মূল ভূখণ্ডে আঘাত হানার সময় এর গতি কিছুটা কমতে পারে, তবে এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে শঙ্কা কাটছে না। ভারী বৃষ্টি, শক্তিশালী বায়ুঝড় এবং বিপজ্জনক জলোচ্ছ্বাসের কারণে পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
আবহাওয়ার ঐতিহাসিক রেকর্ড বলছে, ১৯০৫ সালের ৮ অক্টোবরের পর এবারই মৌসুমের প্রথম হারিকেন এত দেরিতে সৃষ্টি হলো। আপাতত ঝড়ের গতিপথ ও শক্তি পরিবর্তনের প্রতি নিবিড় নজর রাখছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দ্য গার্ডিয়ান

ইরান সংঘাতে ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন