শিরোনাম

পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

সিটিজেন জার্নাল
পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানিদের সঙ্গে আলোচনার জন্য আমরা বারবার উড়োজাহাজে ১৫ ঘণ্টা করে যাওয়া-আসা করতে পারি না। যা যথেষ্ট কার্যকর নয়। তাই আমরা এখন থেকে টেলিফোনে যোগাযোগ করব। তারা (ইরান) চাইলে যেকোনো সময় আমাদের ফোন করতে পারে।

তিনি বলেন, ইরানের নেতৃত্বের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। যা আলোচনাকে আরও জটিল করে তুলছে।

এর আগে, ইরানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের জন্য ট্রাম্পের বিশেষ দূত ও তার জামাতা কুশনারের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল।

/এসবি/