হামের প্রাদুর্ভাবে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১৭

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৪১৭ জন। রবিবার (০১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৬৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ৩৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ শিশু। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। ফলে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে।
একই সময়ে মোট ১ লাখ ৯৬ হাজার ১৮৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো