মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস ডা. ডোনারের

নিজস্ব প্রতিবেদক

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশ্বাস দেন।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্দেশ করে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, গত ১৭ বছর ধরে আপনারা এই ১০ম গ্রেডের জন্য আন্দোলন করছেন। বিগত সময়ে অনেক মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা এই দাবির সাথে একমত পোষণ করলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এই দীর্ঘ সময়ে অনেকের চাকরির বয়সও পার হয়ে গেছে। এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয় যে, এত দিনেও আপনাদের এই পাওনা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, আপনারা ধৈর্য না হারিয়ে সোচ্চার থাকুন। আপনাদের দাবিটি কোনো অন্যায় আবদার নয়। আমরা সবাই একসাথে লেগে থাকলে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক উপায়ে এটি তুলে ধরলে, খুব দ্রুতই এই ১০ম গ্রেড বাস্তবায়ন করা সম্ভব হবে।
ডা. ডোনার বলেন, স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয় থেকে শুরু করে থেরাপি ও সার্বিক চিকিৎসাব্যবস্থা টিকিয়ে রাখতে তাদের অবদান অনেক। এমনকি করোনাকালীন সংকটে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রোগী সেবা ও নমুনা সংগ্রহের কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে গেছেন।
এ সময় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সঠিক নিয়োগবিধি অনুসরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রশাসনিক জটিলতা এড়াতে ও ভুলত্রুটি সংশোধন করতে সংগঠনগুলোর নেতাদের সজাগ থাকতে হবে। এছাড়া শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান, বিশেষ বয়সসীমা ছাড়ের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা এবং অর্গানোগ্রাম সংশোধন করে পর্যাপ্ত জনবল কাঠামোর দাবি জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন এম-ট্যাবের সভাপতি এ কে এম মূসা লিটন। এ সময় উপস্থিত ছিলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল্ রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী প্রমুখ।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেনাকাটায় অনিয়ম তদন্তে সংসদীয় কমিটি গঠন