চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের এই আপদকালীন পরিস্থিতি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, ‘এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’
প্রসঙ্গত, সম্প্রতি দেশব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দেয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও রোগের উপসর্গ নিয়ে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে।

দুই মাসে হাম ও উপসর্গে ৪৫১ শিশুর মৃত্যু 