হাম ও উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ১১৪০

হাম ও উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ১১৪০
নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় হামে দুইজন ও রোগের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে নিয়ে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে দুই শিশুর প্রাণহানি ঘটেছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১১০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ২৮০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (বুধবার) পর্যন্ত মোট ২ লাখ ২২ হাজার ৩১৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ এবং নিশ্চিত হামে আরও ১০৪ শিশু মারা গেছে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭০ হাজার ৪৭৩ শিশু।

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ১১০০ ছুঁই ছুঁই