শিরোনাম

১২ এপ্রিল: ইতিহাসের এই দিনে

সিটিজেন ডেস্ক
১২ এপ্রিল: ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজকের দিনটি কাল অতীত হয়ে যায়। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

আজ ১২ এপ্রিল ২০২৬, রবিবার। ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা– বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১২০৪ - ক্রুসেডের বাহিনী কনস্তানতিনোপল (ইস্তাম্বুল) দখল করে নেয়।

১৫৩১ - এসমল কালদিক নামে জার্মান প্রটেস্টটানদের মধ্যে সামরিক ও ধর্মীয় ক্ষেত্রে একটি সমঝোতা চুক্তি হয়।

১৬৩৩ - গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।

১৮০১ - উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।

১৮৬১ - মার্কিন গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।

১৮৬৭ - জাপানি সংস্কারবাদী মোৎসিহিতু সম্রাট হিসেবে ক্ষমতাসীন হন।

১৯১৯ - রাওলাট আইন-এর প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।

১৯৩২ - স্পেনে বাদশাহী শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৫৫ - পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জোনাস সল্ক এবং নিরাপদ ও কার্যকরী বলে ঘোষণা করেন ।

১৯৬১ - বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন।

২০২৩ - গঙ্গানদীর নীচের সুড়ঙ্গপথে কলকাতা মেট্রোর (ইস্ট-ওয়েস্ট মেট্রো-গ্রীন লাইন) প্রথম ট্রায়াল রান শুরু হয়।

জন্ম:

০৮১২ - মোহাম্মদ আত-তাকি, শিয়া মুসলিম ইমাম।

১৭৪৮ - আন্টইনে লরেন্ট ডি জুসিয়েউ, ফরাসি উদ্ভিদবিজ্ঞানী ও লেখক।

১৮২২ - হেনরি পিয়ারসন, ইংরেজ সঙ্গীত স্রষ্টা।

১৮২৩ - আলেকজান্ডার অস্ট্রভস্কাই, রাশিয়ান নাট্যকার ও অনুবাদক।

১৮৫২ - ফেরডিনান্ড ভন লিন্ডেমান, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।

১৮৬৩ - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, ব্রিটিশ ভারতের বাঙালি নাট্যকার।

১৮৭৫ - অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।

১৮৮৪ - অট্টো মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক ও প্রাণরসায়নবিদ।

১৮৮৫ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং লেখক।

১৯০৩ - ইয়ান টিনবের্গেন, নোবেল পুরস্কার বিজয়ী ওলন্দাজ অর্থনীতিবিদ।

১৯০৮ - ভার্জিনিয়া চেরিল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

১৯১৭ -হেলেন ফরেস্ট, মার্কিন গায়ক।

বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।

১৯২৮ - বিখ্যাত শিল্পী ও চিত্রশিল্পী আকবর পদমসি

১৯৩৩ - মন্টসেরাট কাবালে, স্প্যানিশ সরু ও অভিনেত্রী।

১৯৪০ -বশির আহমদ, বাংলাদেশী গায়ক।

হার্বি হ্যানকক, আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।

১৯৪১ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৪২ - জ্যাকব গেদলেইলেকিসা জুমা, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।

১৯৪৬ - দেবারতি মিত্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি।

১৯৪৭ - ডেভিড লেটারম্যান, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টক শো হোস্ট।

১৯৪৮ - ইয়শকা ফিশার, জার্মান শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।

১৯৫৪ - প্রখ্যাত ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক সফদার হাশমি।

১৯৫৬ - অ্যান্ডি গার্সিয়া, কিউবান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।

১৯৭১ - শানেন ডোহার্টি, আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।

১৯৭৮ - বিনায়ক লোহানী,পদ্ম সম্মানে সম্মানিত ভারতীয় সমাজকর্মী, সামাজিক উদ্যোক্তা ও মানবিক সংস্থা "পরিবার"-এর প্রতিষ্ঠাতা।

১৯৭৯ - মাটেজা কেযমান, সার্বীয় ফুটবলার।

১৯৭৯ - জেনিফার মরিসন, আমেরিকান অভিনেত্রী।

১৯৭৯ - ক্লেয়ার ডেইন্স, মার্কিন অভিনেত্রী।

১৯৮৭ - ব্রুকলিন ডেকার, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৮৮ - রিকার্দো গাব্রিয়েল আলবারেস, আর্জেন্টিনার ফুটবলার।

মৃত্যু:

০২৩৮ - দ্বিতীয় গরডিয়ান, রোমান সম্রাট।

১৭৮২ - মেটাস্টাসিও, ইতালিয়ান কবি।

১৮১৭ - চার্লস মেসিয়ের, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৪৫ - ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।

১৯৬২ -এম বিশ্বেশ্বরাইয়া,ভারতের সিভিল ইঞ্জিনিয়ার, প্রশাসক ও রাষ্ট্রনেতা।

১৯৭৫ - ফতেহ লোহানী, বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক ও সাংবাদিক।

১৯৮১ - জো লুইস, আমেরিকান মুষ্টিযোদ্ধা।

১৯৯৭ - জর্জ ওয়াল্ড, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন স্নায়ুবিজ্ঞানী।

২০১১ - শচীন ভৌমিক,হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার ।

২০১২ - মোহিত চট্টোপাধ্যায় ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার ।

২০১২ - লিন্ডা কুক, মার্কিন অভিনেত্রী।

ছুটি ও অন্যান্য:

আন্তর্জাতিক পথশিশু দিবস।

মহাকাশে মানুষের প্রথম গমন উপলক্ষে আন্তর্জাতিকভাবে প্রতি বছর ইউরির রাত্র পালন করা হয়।

বৈসাবি উৎসবের ১ম দিন (বাংলাদেশ)।

/এসবি/