১ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৮৯ – গেরার্ড দ্য রাইডফোর্ট একজন ক্রুসেডার ও নাইট টেম্পলারের গ্রান্ডমাস্টার ছিলেন। তিনি মুসলিম শাসক সালাহউদ্দিন আইয়ুবির বিরুদ্ধে ক্রুসেডারদের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন। অ্যাকর অবরোধকালে নিহত হন।

১৭৮০ – কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদ্রাসা শিক্ষাধারা শুরু হয়।

১৭৮৭ – সুভোরোভের নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাজিত করে।

১৭৯১ – ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন শুরু হয়।

১৭৯২ – ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।

১৭৯৬ – ফ্রান্স জয় করে বেলজিয়াম।

১৮৩৮ – প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।

১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।

১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।

১৮৬৯ – অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।

১৮৮৭ – পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয় ব্রিটিশরা।

১৯০৯ – ভাগলপুরে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।

১৯২৭ – রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।

১৯২৭ – খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।

১৯৪৬ – ন্যুরেমবার্গ ট্রায়ালে নাৎসি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।

১৯৪৯ – গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।

১৯৫৫ – প্রেসিডেন্ট মাও সে তুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।

১৯৬০ – ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাইজেরিয়া।

১৯৭৪ – যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেঙ্কারির বিচার শুরু হয়।

১৯৮৫ – তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলওর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি হানাদার বাহিনীর জঙ্গি বিমান।

১৯৮৮ – ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ং চিনের মৃত্যু হয়।

১৯৮৮ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯০ – সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৯৪ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় স্বাধীনতা লাভ করে পালাউ।

১৯৯৯ – বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।

২০০১ – কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়।

২০০১ – বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের বিপুল বিজয়।

২০০৫ – ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলায় ২৩ জনের প্রাণহানি ঘটে।

জন্ম

১৭৯১ – সের্গেই আক্সাকভ; রাশিয়ান লেখক।

১৮৬১ – স্যার নীলরতন সরকার; ভারতবর্ষের খ্যাতিমান চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও জনহিতৈষী।

১৮৬৫ – পল ডুকাস; ফরাসি সুরকার, পণ্ডিত ও সমালোচক।

১৮৮১ – উইলিয়াম এডওয়ার্ড বোয়িং; বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা।

১৮৯৫ – লিয়াকত আলী খান; পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী।

১৯০৬ – শচীন দেব বর্মন; ভারতীয় বাংলা গানের কিংবদন্তি ও জনপ্রিয় সংগীতশিল্পী।

১৯২২ – চেন নিং ইয়াং; নোবেল পুরস্কার বিজয়ী একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২৪ – আবদুল মালেক উকিল; বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯২৪ – জিমি কার্টার; নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি।

১৯৩৬ – ডানকান এডওয়ার্ডস; ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড়।

১৯৪০ – মনজুরে মাওলা; কবি ও প্রাবন্ধিক।

১৯৪৩ – সিরাজুল ফরিদ; ছড়াকার।

১৯৪৭ – আরন চিয়েচানভের; নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জীববিজ্ঞানী ও চিকিৎসক।

১৯৫৬ – এন্ডরুল আনসিপ; এস্তোনীয় ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ১৫তম প্রধানমন্ত্রী।

১৯৬৬ – জর্জ উইয়াহ; সাবেক লাইবেরিয়ার ফুটবলার ও রাজনীতিবিদ।

১৯৭২ – লায়লা হাটামি; ইরানি অভিনেত্রী।

১৯৮০ – মার্টিনা হিঙ্গিস; টেনিস তারকা।

১৯৮১ – হুলিও বাপতিস্তা; ব্রাজিলিয়ান ফুটবলার।

মৃত্যু

১৪৯৯ – মারসিলিও ফিচিনো; ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক।

১৯২৯ – আন্টইনে বউরডেলে; ফরাসি ভাস্কর ও পেইন্টার।

১৯৪৭ – গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা; স্পেনের কবি ও নাট্যকার।

১৯৫৯ – এনরিকো ডে নিকোলা; ইতালীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ইতালির প্রথম প্রেসিডেন্ট।

১৯৮৫ – ই বি হোয়াইট; আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৮৭ – মাওলানা আবদুর রহিম; বাংলাদেশি লেখক, ইসলামী চিন্তাবিদ, অনুবাদক ও রাজনীতিবিদ।

১৯৯০ – জন স্টুয়ার্ট বেল; আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।

১৯৯৫ – আদিত্য বিক্রম বিড়লা; শীর্ষস্থানীয় শিল্পপতি।

২০০০ – কালাম মাহমুদ; চিত্রশিল্পী।

২০১২ – ডির্ক ব্যাচ; জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১৩ – টম ক্ল্যানসি; মার্কিন লেখক।

দিবস

বিশ্ব প্রবীণ দিবস।

/জেএইচ/