২৯ সেপ্টেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৯ সেপ্টেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৯৯ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।

১৪৪৮ - ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন প্রথম ক্রিশ্চিয়ান।

১৫২১ - তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বর্তমান সার্বিয়ার বেলগ্রেড দখল করে।

১৭৬০ - বার্লিন দখল করে রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী।

১৮২৯ - লন্ডনে প্রথম পুলিশ বাহিনী দায়িত্ব পালন শুরু করে।

১৮৯২ - প্রথমবারের মতো রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

১৯০৬ - মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বুলগেরিয়া।

১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৯ - প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে বিবিসি।

১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।

১৯৩৯ - পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৮৮ - মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।

১৯৯২ - চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।

১৯৯২ - আফ্রিকার দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১৫৪৭ - মিগেল দি সের্ভান্তিস; স্পেনীয় ঔপন্যাসিক।

১৫৪৭ - মিগুয়েল ডি কারভেনটেস; স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।

১৭২৫ - রবার্ট ক্লাইভ; ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন।

১৯০১ - এনরিকো ফের্মি; ইতালীয় পদার্থবিদ।

১৯০৯ - কোয়ামে নক্রুমা; ঘানার রাজনীতিবিদ।

১৯৩১ - আনিতা একবার্গ; সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।

১৯৩৬ - সিলভিও বেরলুসকোনি; ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধনাঢ্য ব্যবসায়ী।

১৯৪৩ - লেস ওয়ালেসা; নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।

১৯৯১ - মমিনুল সোহরাব হক; বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু

১৯০২ - এমিল জোলা; ফরাসি ঔপন্যাসিক।

১৯৭৩ - ডব্লিউ এইচ অডেন; অ্যাংলো-আমেরিকান কবি।

/জেএইচ/