মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: নিয়ম লঙ্ঘন করলে কী হবে?

সিটিজেন জার্নাল ডেস্ক

মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রাথমিকভাবে এ কাজ শেষ করার সময়সীমা ছিল ১৫ নভেম্বর। তবে পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। এজন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করতে বলা হয়েছে। তবে প্লেটের মাপ নিয়ে আপত্তি ওঠায় সরকার আকার ও নকশা পরিবর্তনের সুযোগও রেখেছে।
এদিকে সামনে-পেছনে নম্বর প্লেট লাগানো নিয়ে অনেকের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। নম্বর প্লেট কী? এই নম্বর কীভাবে নির্ধারণ করা হয়? কেন দুই দিকেই নম্বর থাকা প্রয়োজন এমন প্রশ্ন অনেকের মনে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
নম্বর প্লেট ও রেজিস্ট্রেশন নম্বর কী, কেন দেওয়া হয়?
সড়কে চলাচলকারী প্রতিটি যানবাহনের আলাদা পরিচিতি ও নির্দিষ্ট সরকারি পরিচয় নিশ্চিত করতে নাম্বার প্লেট দেওয়া হয়। বাংলাদেশে যানবাহনের নিবন্ধন নম্বর নির্ধারণ করে বিআরটিএ। মোটরসাইকেল নিবন্ধনের সময় একটি নির্দিষ্ট নম্বর দেয় সংস্থাটি। এই নম্বরই মোটরসাইকেলটির সরকারি পরিচয়।
সড়কে চলাচলের জন্য রেজিস্ট্রেশন নম্বর ও নম্বর প্লেট বাধ্যতামূলক। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর মোটরযান রেজিস্ট্রেশন অধ্যায় অনুযায়ী, রেজিস্ট্রেশন সনদ ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চালানো যায় না। মোটরযানে নিবন্ধন নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন করা বাধ্যতামূলক।
দুর্ঘটনা, চুরি, অপরাধ কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন ও মালিকের পরিচয় খুঁজে বের করতে নম্বর প্লেট প্রয়োজন হয়।
নম্বর প্লেটে সাধারণত কয়েকটি অংশ থাকে। যেমন, ‘ঢাকা মেট্রো-ল-১১-১২৩৪’। এখানে ‘ঢাকা মেট্রো’ দিয়ে কোন এলাকায় নিবন্ধন করা সেটি বোঝানো হয়। ‘ল’ বর্ণটি দিয়ে বোঝায় মোটরসাইকেলটি কোন শ্রেণির। পরের সংখ্যাগুলো নিবন্ধনের সিরিজ ও ক্রমিক নম্বরের অংশ।
মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী নিবন্ধন নম্বরের বাংলা বর্ণ নির্ধারণ করা হয়। সাধারণত ‘হ’ বর্ণটি ১২৫ সিসি পর্যন্ত ইঞ্জিনের মোটরসাইকেল এবং ‘ল’ বর্ণটি ১২৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
সামনে ও পেছনে দুই জায়গায় নম্বর প্লেট রাখার যৌক্তিকতা কী?
এত বছর ধরে মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত ডিজিটাল নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন থেকে সামনেও নম্বর প্লেট প্রদর্শন করতে হবে বলে জানিয়েছে বিআরটিএ। সামনে নম্বর প্লেট থাকলে সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বর শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেল শনাক্ত করা সহজ হবে। এজন্য এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা ছাড়াও সম্প্রতি এআই ক্যামেরা বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ক্যামেরা মূলত গাড়ির সামনের দিক থেকে নম্বর প্লেট শনাক্ত করে। তাই সামনে নম্বর প্লেট না থাকলে ক্যামেরায় মোটরসাইকেল শনাক্ত করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের যুক্তি, মোটরসাইকেলের পেছনেই অন্য গাড়ি থাকতে পারে। এতে ক্যামেরা অনেক সময় নম্বর প্লেটের স্পষ্ট ছবি নাও পেতে পারে। এছাড়া পেছন থেকে নম্বর প্লেট শনাক্ত করার ব্যবস্থা করতে গেলে তা আরও ব্যয়বহুল হবে।
সামনের নম্বর প্লেটের আরেকটি সুবিধা হলো- কোনো মোটরসাইকেলের বিরুদ্ধে অপরাধের রেকর্ড পেলে, নম্বর প্লেট সামনে থাকলে সেটিকে আগে থেকেই শনাক্ত করা সহজ হয়। অপরাধ দমনের ক্ষেত্রে এটি ভালো উদ্যোগ হবে বলেও মনে করছেন তারা।
এআই ক্যামেরা কীভাবে শনাক্ত করবে?
অপরাধ দমনে অত্যন্ত কার্যকরী একটি প্রযুক্তি এআই ক্যামেরা। এটি স্বয়ংক্রিয়ভাবে অপরাধী শনাক্ত, ট্রাফিক আইন লঙ্ঘন ও সন্দেহজনক গতিবিধি রিয়েল-টাইমে চিহ্নিত করতে পারে। তবে সামনে নম্বর প্লেট না থাকলে এআই ক্যামেরা দিয়ে মোটরসাইকেল শনাক্ত করা যাবে না। সে ক্ষেত্রে ট্রাফিক পুলিশকে ম্যানুয়ালি ব্যবস্থা নিতে হয়।
এআই ক্যামেরা নম্বর শনাক্ত করে প্রয়োজনীয় তথ্য সামনে হাজির করে। এতে পুলিশের জনবল কম লাগে।
ডিজিটাল নম্বর প্লেট কী এবং কীভাবে কাজ করে?
বাংলাদেশে প্রচলিত ডিজিটাল নম্বর প্লেট দেখতে সাধারণ নম্বর প্লেটের মতো হলেও এতে রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ প্রযুক্তি বা আরএফআইডি ট্যাগ থাকে। এই ট্যাগে মোটরযানের নিবন্ধনসহ বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। কোনো যানবাহন আরএফআইডি পাঠকযন্ত্রের কাছ দিয়ে গেলে সেটির ট্যাগ থেকে তথ্য সংগ্রহ করা যায়। পরে সেই তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে যানবাহন শনাক্ত করা সম্ভব।
সামনের নম্বর প্লেটের নতুন নিয়ম কী?
বিআরটিএ প্রথমে নির্দেশনা দিয়েছিল, স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
প্লেটের পটভূমি সাদা, অক্ষর ও সংখ্যা কালো এবং উপকরণ স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম রাখার কথাও বলা হয়। মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়।
পরে প্লেটের আকার ও বিন্যাস নিয়ে আপত্তির পর গত ১ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বর প্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও বিন্যাস পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। প্রয়োজনে এক লাইনে নম্বর লেখার অনুমতিও দিতে পারবে বিআরটিএ।
সময়সীমা শেষ হলে কী হবে?
বিআরটিএর গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট প্রদর্শনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরও যারা নম্বর প্লেট লাগাবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম বলেন, ৩১ ডিসেম্বরের পর কোনো মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট না থাকলে ট্রাফিক পুলিশ তাকে আটক করে জানতে চাইবে, নির্ধারিত সময় পাওয়ার পরও কেন তিনি নির্দেশনা পালন করেননি।

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর বিশেষ নির্দেশনা
সড়কে নজরদারিতে এআই ক্যামেরা, অপরাধ ধরা পড়লেই জরিমানা