আবারও বাবা হলেন অভিনেতা পলাশ

আবারও বাবা হলেন অভিনেতা পলাশ
বিনোদন ডেস্ক

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেছেন। নতুন অতিথির আগমনে পলাশের পরিবারে আনন্দের ঢেউ বইছে।
সন্তান জন্মের খবর নিজেই নিশ্চিত করেছেন পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ কন্যাসন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।’
টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তা বৃদ্ধি পায় কাজল আরেফিন অমির পরিচালনায় আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্র তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর তিনি নাটক ও নির্মাণ উভয় ক্ষেত্রেই নিয়মিত কাজ করে যাচ্ছেন।
ব্যক্তিগত জীবনে পলাশ ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবারের মতো বাবা হন। তখন তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান মোহাইমিনুল হক আহান। এবার কন্যাসন্তানের আগমনে পলাশের সংসারে আরও পূর্ণতা এসেছে।
শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ভক্তরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশকে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা পাঠানো শুরু করেছেন।