হলিউডের স্পাই থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

বৈবাহিক সূত্রে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে সংসারের পাশাপাশি হলিউডের সিনেমায় অভিনয় করছেন তিনি। এবার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর নতুন সিজনে ফিরছেন একসময় বলিউডের পর্দা কাঁপানো এই অভিনেত্রী। এর আগে সিরিজের প্রথম কিস্তিতেও অ্যাকশন দেখিয়ে বাজিমাত করেছিলেন প্রিয়াঙ্কা।
স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) সিরিজটির দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও। অ্যাকশনে ভরপুর এই ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয় এর মুক্তির তারিখ। আগামী ৬ মে থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় সিজনেও প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেনকে।
বিশ্বসেরা একদল এলিট গোয়েন্দাদের গল্পই হলো ‘সিটাডেল’। ম্যান্টিকোর নামের একটি শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া এক গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিন (প্রিয়াঙ্কা চোপড়া) ও বার্নার্ড অরলিক (স্ট্যানলি তুচি)। এই গোয়েন্দাদের পুনরুত্থান ও লড়াই নিয়েই সিরিজের মূল কাহিনী।
পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে দেখা যাবে এই তিন গোয়েন্দাকে। নিজেদের লক্ষ্য পূরণে তারা নতুন একটি দল গঠন করে নামবেন শ্বাসরুদ্ধকর মিশনে। এবারের সিজনটি আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে বলে জানা গেছে।
সিরিজটি পরিচালনা করছেন ডেভিড ওয়েইল। অ্যামাজন এমজিএম স্টুডিও এবং রুসো ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অ্যান্থনি রুসো ও জো রুসো। প্রিয়াঙ্কার ভক্তরা এখন তার অ্যাকশন দেখার অপেক্ষায় আছেন।