নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে ‘চিল’ করছেন হিমি

বিনোদন ডেস্ক

শেষ ষোলোর ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল। মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আর্লিং হলান্ডের নরওয়ে। ম্যাচটি নিয়ে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের উন্মাদনার অন্ত নেই। উন্মাদনা বাংলাদেশের বিনোদন জগতের তারকাদের মধ্যেও।
ম্যাচটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অনেক বিনোদন তারকা। নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও সংগীতশিল্পী পড়শী। পছন্দের দল ব্রাজিলের ম্যাচ নিয়ে এই দুই তারকার ভাবনা দুই রকমের।
জান্নাতুল সুমাইয়া হিমি তার ফেসবুকে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!’
হিমির পোস্টে তার ভক্তরা নানা রকমের মন্তব্য আর প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, ব্রাজিল ভক্তরা যেকোনো বড় ম্যাচের টেনশনেও এভাবেই ‘চিল’ করতে পারেন। আবার অনেকে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ভয় দেখিয়ে লিখেছেন, হালান্ডের ভয়ে ব্রাজিলের দল কাঁপছে!
সংগীতশিল্পী পড়শী একটু চিন্তাগ্রস্তই মনে হয়েছে। ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে কোলে ফুটবল নিয়ে বসা একটি ছবি পোস্ট করেছেন তিনি। এর ক্যাপশনে পড়শী লিখেছেন, ‘জিতবো আজ?’ পড়শীর ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেক ভক্ত মন্তব্য করেছে, ‘আশা তো করছি।’ অনেক রসিকতা করে লিখেছে– আজ ব্রাজিল হেরে যাবে, গোল খাবে।
ব্রাজিল-নরওয়ে ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ২টায়।