শিরোনাম

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ট্রাভেল সিরিজে মাশা ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ট্রাভেল সিরিজে মাশা ইসলাম
জার্মান প্রতিবেদক এমা ক্রেমার সঙ্গে সংগীতশিল্পী মাশা ইসলাম

সংগীতশিল্পীর পাশাপাশি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন মাশা ইসলাম। এবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে যুক্ত হয়েছেন জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘ডয়চে ভেলে’-এর ভ্রমণ প্রামাণ্যচিত্রে।

বুধবার (২৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় প্রামাণ্যচিত্রের একটি অংশ শেয়ার করে এই সংগীতশিল্পী।

ট্রাভেল সিরিজের ভিডিওটি প্রকাশ করে মাশা ইসলাম লিখেন, আমিই প্রথম ডয়চে ভেলে ট্রাভেলের সঙ্গে কাজ করা বাংলাদেশি ইনফ্লুয়েন্সার ও শিল্পী। তাদের সঙ্গে ভ্রমণ প্রামাণ্যচিত্র উপস্থাপনা ও শুটিং করার অভিজ্ঞতা দারুণ। সামনে আরও অনেক ভিডিও আসছে। এটি আমার জীবনের একটি বড় অর্জন।

তিনি লিখেন, দীর্ঘদিন ধরে ‘ডয়চে ভেলে ট্রাভেল’ বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস ও ঐতিহ্য তুল ধরতে কাজ করছে। তারাই ধারবাহিকতায় এবার বাংলাদেশ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করলো।

জানা গেছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ‘ডয়চে ভেলে ট্রাভেল’ এবং ‘ডয়চে ভেলে বাংলা’ উইংয়ের যৌথ উদ্যোগে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা বৈচিত্র্যময় রূপ বিশ্বের সামনে তুলে ধরাই সিরিজের মূল উদ্দেশ্য। এতে বাংলাদেশের উপস্থাপক হিসেবে কাজ করেছেন মাশা ইসলাম। তার সঙ্গী হিসেবে রয়েছেন জার্মান প্রতিবেদক এমা ক্রেমার।

/এসবি/