বাবা হলেন অনুপম রায়

বাবা হলেন অনুপম রায়
বিনোদন ডেস্ক

বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সুরকার ও গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তার স্ত্রী সংগীতশিল্পী প্রশ্মিতা পাল পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে অনুপম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আমাদের ঘরে এক পুত্রসন্তানের আগমন ঘটেছে। এই আনন্দের খবরটি আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
পোস্টের কমেন্টে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা। অনুপমও তাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
২০২৪ সালের মার্চে কলকাতায় ঘরোয়া পরিবেশে বিয়ে করেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। তারা দুজনেই সংগীতজগতের পরিচিত মুখ। দীর্ঘদিনের পরিচয়ের পর তাদের বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কে পরিণত হয়। তবে প্রশ্মিতার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি একেবারেই গোপন রেখেছিলেন সুরকার দম্পতি। তাই হঠাৎ করেই বাবা-মা হওয়ার খবরে ভক্ত-অনুরাগীরাও বেশ অবাক হয়েছেন, সেইসঙ্গে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০২৩ সালে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া। এর পরের বছরই প্রস্মিতা পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম। এবার তাদের সংসার আলো করে এলো নতুন সদস্য।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেষ মুহূর্তে বাতিল অনুপম রায়ের কনসার্ট