১৯ বছর পর মিসর যাচ্ছেন পপতারকা শাকিরা

১৯ বছর পর মিসর যাচ্ছেন পপতারকা শাকিরা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ১৯ বছর পর মিসরের ঐতিহাসিক গিজার পিরামিড চত্বরে আবারও সুরের জাদুতে দর্শকদের মাতাতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। ২৮ নভেম্বর প্রাচীন বিশ্বের অন্যতম এই সপ্তাশ্চর্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বিশেষ কনসার্ট। এর আগে ২০০৭ সালে সর্বশেষ এই ঐতিহাসিক ভেন্যুতে পারফর্ম করেছিলেন তিনি। ‘শাকিরা লাইভ অ্যাট দ্য পিরামিডস অব গিজা’ শিরোনামের জমকালো এ আয়োজনের নেপথ্যে রয়েছে বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল।
এই প্রতিষ্ঠানটি এর আগে মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো বৈশ্বিক তারকাদের সফল কনসার্ট উপহার দিয়েছে। পুনরায় মিসরে গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শাকিরা এক বিবৃতিতে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তার আনন্দের কথা ব্যক্ত করেছেন।
এই কনসার্টটি শাকিরার চলমান ওয়ার্ল্ড ট্যুরের অংশ। তবে মিসরের এ মেগা ইভেন্টের আগে মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশে মঞ্চ কাঁপাবেন লাতিন গায়িকা। সূচি অনুযায়ী, ১৮ নভেম্বর কাতারের রাজধানী দোহায় পারফর্ম করবেন তিনি। এরপর ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘অফলিমিটস মিউজিক ফেস্ট ২০২৬’-এর মঞ্চে গাইবেন এ পপসাম্রাজ্ঞী। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে থাকা শাকিরা চলতি ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিয়ে এসেছেন তার নতুন গান ‘ডাই ডাই’। এমনকি চলমান বিশ্বকাপের গ্যালারিতেও নিয়মিত উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়ছেন জনপ্রিয় এ তারকা।

নতুন প্রেমিকা নিয়ে প্রকাশ্যে ব্র্যাড পিট